হ্যাঁ বাঁচবো
#হ্যাঁ_আমরা_বাঁচবো
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
এই দম বন্ধ হয়ে আসা পরিস্থিতির মধ্যে একটা বাঁচার গল্প বলি, গল্পই বা বলছি কেন! লড়াই করে বেঁচে ফিরে আসার ঘটনা এটা।
নাঃ কাল্পনিক নয়,চরিত্রের নামটাও পরিবর্তন করছি না। তবে তার বাকি সাথীদের নাম জানি না।
জানি আমাদের স্মৃতিশক্তি দূর্বল, ঘটনাটার সময় ঐ একই এলাকার আশেপাশের ঘটনা আমরা খবরের কাগজ, টিভিতে দেখেছি, বহু আলোচনা করেছি, কেন হয়েছে সেই কারণ খুঁজে বের করেছি, শুধু সাবধান হইনি! আর যে কাজগুলো ভেবেছিলেন আর করবো না সেগুলো বাস্তবায়ন করিনি। দূষন ছড়ানো বন্ধ করিনি, গাছ কাটা বন্ধ করিনি, পাহাড়, সমতল, সমুদ্র উপকূল কোথায় অবৈধ নির্মাণ কাজ বন্ধ করিনি।
তাই হয়তো আবার কিছু ভয়াবহ অভিজ্ঞতা অপেক্ষা করছে আমাদের জন্য ভবিষ্যতের গহ্বরে।
আমি একটা জিনিস বিশ্বাস করি প্রকৃতি ঠিক নিজেকে ব্যালেন্স করে নেবে।
জুন ১৬ থেকে ১৭ তারিখ ২০১৩, স্থান কেদারনাথ, রুদ্রপ্রয়াগ জেলা, উত্তরাখন্ড রাজ্য, প্রথমে বেশী মাত্রায় বৃষ্টি পরে মেঘ ভাঙ্গা জল সাথে কাদা, পাথরের স্রোতে মূহুর্তের মধ্যে ভাসিয়ে নিয়েগিয়েছিল হোটেল, দোকান, মানুষ, গাড়ি সবকিছু।
এই সময় কোলকাতার একটা চারজনের দল গিয়েছিল আদি কৈলাস ট্রেকে। সেই দলেরই সদস্য আমার বন্ধু ও ট্রেক গাইড প্রনব সাহা ।কোলকাতারই ছেলে। ওরা তখন নামছে আদি কৈলাস থেকে। কুটি নামের একটা জনপদ থেকে গুন্জির পথে হাঁটছে জল কাদা মাখা পাহাড়ি পথ, সঙ্গী বৃষ্টি। এরকমই মাঝামাঝি এক পরিস্কার জায়গায় টেন্ট করলো ওরা। টেন্টের পাশে হাওয়া বেশী থাকায় ওরা পাশে একটু উঁচু জায়গায় পাথরের আড়ালে গিয়ে সাথে নিয়ে যাওয়া রেডি টু কুক খিচুড়ি রান্নার জন্য স্টোভ জ্বালানোর চেষ্টা করছিল। তাঁবু ওখান থেকে প্রায় ৫৫/৬০ মিটার দূরে। হঠাৎ ওদের কানে এক হুরমুরকরে শব্দ, চোখের নিমেষে আগত পাথর কাদা মেশানো জলের স্রোতে(স্থানীয় ভাষায় যাকে বলে মালওয়া) ভেসে গেল টেন্ট এবং ওতে থাকা যাবতীয় জিনিস।
শুধু বাঁচলো চারটে প্রাণ, স্টোভ, দু প্যাকেট হবু খিচুড়ি। অবশ্য চরজনের কোমরে বাঁধা ছোট ব্যাগে বেশ কিছু জিনিস ছিল। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি প্রনবদার ঐ ব্যাগ মোটামুটি নিউমার্কেট। ছুড়ি, দড়ি, মোমবাতি, দু একরকম অষুধ, ব্যান্ডেড ইত্যাদি অনেক জিনিস থাকে।
ঐ স্টোভ ও ব্যাগ সম্বল করে শুরু হল ওদের দূর্যোগ পুর্ণ প্রকৃতির সাথে লড়াই।
টানা চদ্দোদিন পর এসেছিল বেঁচে থাকার নিশ্চয়তা।
খাবার হয়তো অনেক ছিল প্রকৃতিতে, কিন্তু সেই গাছ, ফল চেনা ছিল না ওদের। চেনা পাতা বলতে রাইশাক। ঐ কাঁচা রাইশাকেই লাঞ্চ, ডিনার সব হয়েছে কদিন। বেশ কদিন হেঁটে ওরা পৌঁছলো এসে তাওয়ার হাটের ব্রিজের কাছে। কিন্তু কোথায় ব্রিজ?
সে তো নিশ্চিহ্ন!
গ্রামের বাসিন্দাদের সাথে হাতে হাত মিলিয়ে তেলের ড্রাম নিয়ে ঐ নদী পার হতে হয়েছিল। ওখান থেকে ৩২ কিলোমিটার হেঁটে ধারচুলা পৌঁছে জীবনের নিশ্চয়তা। এরপর সরকারের দেওয়া স্পেশাল বাসে পিথরগড় এবং তারপর সরকারি সাহায্য নিয়ে হলদোওয়ানি হয়ে কোলকাতা ফেরা।
এখনও প্রনবদার কাছে জীবনের শ্রেষ্ঠ দিন ওগুলো, কারণ প্রতি পদে প্রকৃতি শিখিয়েছিলেন বেঁচে থাকার কসরত। প্রতিটা পদক্ষেপ ছিল জীবনের দিকে এগিয়ে যাওয়া!
👍তথ্য প্রদানে Pranab Saha

✒️দেবপ্রিয় প্রামানিক ।
Comments
Post a Comment