Posts

এটাই পথ

#রহস্যগল্প ♣️♣️♣️♣️♣️ #এটাই_পথ ⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️       দেবপ্রসাদ সরকার, পরিচিত মহলে দেববাবু। শিক্ষিত মানুষ,শোনাযায় কলেজ জীবনে অতি বামপন্থী আন্দোলনে যুক্ত ছিলেন, বিভিন্ন জায়গায় পথনাটক করে প্রতিবাদে সামিল হতেন। অবশ্য চাকরি পাওয়ার পর সে সবে ছেদ পরে।            চাকরি করতেন ন্যাশনাল জিওলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে। এখন অবশ্য অবসর যাপন। বাড়িতেও আর কেউ নেই, স্ত্রী বুকভরা হাহাকার নিয়ে হৃৎস্পন্দন থামিয়ে চলে গেছেন আজ প্রায় দুই বছর হল। ওনাদের একমাত্র মেয়ের ছবি টিভির পাশেই, বড় আদরের মেয়ে দীপশিখা, ডাকনাম মাম্পি।             বাড়িতে সারাদিন টিভি দেখেই কাটে দেববাবুর, সেদিন ছিল মে মাসের এগারো তারিখ, এই লকডাউনের মধ্যে বসে বসে টিভিতে খবর দেখছেন দুপুরে খাওয়ার পর।  আজকাল আর কোন ভালো খবর নেই, করোনার প্রকোপ বাড়ছে আর বাড়ছেই, এর মধ্যেই আবার সন্দেহ জনক মৃত্যু একই বাড়ির চারজনের, বাবা-মা, তাদের ছেলে ও তার বৌ। পাড়া প্রতিবেশীর সন্দেহ সব করোনাতে গেছে, পুলিশ খুব সাবধানে দেহগুলো মুড়িয়ে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, বার বার ...

টিক_টিক⌚

টিক_টিক ⌚⌚⌚⌚⌚⌚⌚  তখন বয়স একুশ বা বাইশ, সবে গ্র্যাজুয়েট হয়ে দু একটা টিউশনি করি। পকেট প্রায় সবসময়ই গড়ের মাঠ, তবে বাবার হোটেলে খাওয়া থাকার ব্যবস্থা মন্দ নয়। সাথে এদিক ওদিক ঘুরে বেড়ানোর অগাধ সময়। হেঁটে হেঁটে ক্যালকাটা (তখনও কোলকাতা নয়) চেনার চেষ্টা। স্কুল কলেজ জীবন মফঃস্বল শহরে কাজেই তখন কোলকাতার পাশের শহরে নতুন আসা এবং থাকা। আশেপাশে পরিচিত কিছু থাকলেও বন্ধু সেভাবে কেউ নেই। পাড়ার সবাই কে মুখ চিনলেও অনেকেরই নামও জানি না। আমার ছোটবেলা থেকে এখনও পর্যন্ত সবচেয়ে প্রিয় যে বস্তুটি সেটি আমার লাল হারকিউলিস সাইকেল। ওটা নিয়েই দিনে দুবার ছাত্র পড়াতে যাওয়া, একবার বাজার যাওয়া এই সব চলতো। আর চলতো ট্রেন ধরে কোলকাতা গিয়ে কম্পিউটার শেখা। হ্যাঁ, প্রেম তখনও করতাম কিন্তু প্রেমিকা অনেক দূরের পিতৃগৃহ আলোকিত করে তখন কলেজে পাঠরতা। কাজেই রোজ দেখা করা বা ফোন করার বিলাসিতা তখন সম্ভব ছিল না।  রাস্তায় যেতে আসতে যে পাড়াতে থাকতাম সেই পাড়ার একটি মেয়ের সাথে মাঝে মাঝে দৃষ্টি বিনিময় হতো। মেয়েটি সুন্দরী নয় তবে সুশ্রী, কথা হতো না মুখে কিন্তু যেন অনেক কিছুই বলতে চাইতো চোখে। বেশ সেজেগুজে কোথাও যেত, ভ...

#কুপন

#কুপন 🍚 🍗 🍚 পাড়ার অন্যতম পেটুক ছেলে পটলা, আশেপাশের এলাকা জুড়ে বিয়ে, শ্রাদ্ধ, অন্নপ্রাশন, পৈতে কিছুই ছাড়ে না। নিমন্ত্রণ পেলে বা মাঝে মাঝে না পেলেও গিয়ে খাবে এক্কেবারে গলা পর্যন্ত, এই বাজারেও সাত-আটশো খাসীর মাংস প্যাঁদানোর পরেও গোটা কুড়ি রসগোল্লা যে পেটের কোনখানে রাখে তা একমাত্র ঈশ্বরই জানেন। শুধু এই পর্যন্ত হলেও ওর বন্ধু বান্ধবদের শান্তি বিঘ্নিত হত না। সপ্তাহে একটাও অনুষ্ঠান বাড়ি না পেলেই বন্ধুদের থেকে জোরজুলুম করে খাওয়ার চেষ্টা। কোন বন্ধু যদি মোবাইলে একটা নতুন কভার লাগায় ব্যাস পটলা দাবি করে বসে "কি বে নতুন কভার লাগালি, আমাদের গোটা চারেক সিঙারা খাওয়াবি না!" ভাদ্র, চৈত্র আর পৌষ মাসে বিশেষ নিমন্ত্রণ বা খাওয়ার অনুষ্ঠান হয় না, ঐ তিনমাসে কবে কোন বন্ধুর জন্মদিন পটলার মুখস্থ। পটলাকে না খাইয়ে বন্ধুদের নিস্তার নেই। তবে কেউ কখনও পটলাকে কোন দোকানে, হোটেলে এমনকি চায়ের দোকানেও নিজের পয়সায় খেতে দেখেনি। আর অপরকে পটলা খাইয়েছে এমন বদনাম পটলাকে কেউ দিতে পারবে না। পটলার বন্ধুরা সকলেই ছোট বড় চাকরী বা ব্যবসা করে, পটলাও পৈতৃক ব্যবসায় যুক্ত, সেই অর্থে বেকার ...