Posts

Showing posts from June, 2020

এটাই পথ

#রহস্যগল্প ♣️♣️♣️♣️♣️ #এটাই_পথ ⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️       দেবপ্রসাদ সরকার, পরিচিত মহলে দেববাবু। শিক্ষিত মানুষ,শোনাযায় কলেজ জীবনে অতি বামপন্থী আন্দোলনে যুক্ত ছিলেন, বিভিন্ন জায়গায় পথনাটক করে প্রতিবাদে সামিল হতেন। অবশ্য চাকরি পাওয়ার পর সে সবে ছেদ পরে।            চাকরি করতেন ন্যাশনাল জিওলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে। এখন অবশ্য অবসর যাপন। বাড়িতেও আর কেউ নেই, স্ত্রী বুকভরা হাহাকার নিয়ে হৃৎস্পন্দন থামিয়ে চলে গেছেন আজ প্রায় দুই বছর হল। ওনাদের একমাত্র মেয়ের ছবি টিভির পাশেই, বড় আদরের মেয়ে দীপশিখা, ডাকনাম মাম্পি।             বাড়িতে সারাদিন টিভি দেখেই কাটে দেববাবুর, সেদিন ছিল মে মাসের এগারো তারিখ, এই লকডাউনের মধ্যে বসে বসে টিভিতে খবর দেখছেন দুপুরে খাওয়ার পর।  আজকাল আর কোন ভালো খবর নেই, করোনার প্রকোপ বাড়ছে আর বাড়ছেই, এর মধ্যেই আবার সন্দেহ জনক মৃত্যু একই বাড়ির চারজনের, বাবা-মা, তাদের ছেলে ও তার বৌ। পাড়া প্রতিবেশীর সন্দেহ সব করোনাতে গেছে, পুলিশ খুব সাবধানে দেহগুলো মুড়িয়ে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, বার বার ...