#অন্ধকারের_সোপান
#অন্ধকারের_সোপান
👰🤴👰🤴👰🤴👰🤴
রিমিতা আজ দুপুরে অ্যাপয়ন্টমেন্ট লেটার টা হাতে পেলো, রাজ্যের এক নামকরা কর্পোরেট সংস্থার চাকরীর, ও আজ খুব খুশী।
রিমিতা পড়াশোনাতে বরাবরই ভালো, হাতের লেখা মুক্তর মতো কিন্তু ওর গায়ের রং কালো যেজন্য ওর কনো গুনেরই কদর নেই! এমনকি ওর বাবা মাও ওকে নিয়ে হতাশ যে এই মেয়েকে কে বিয়ে করবে?
আজ অনেকদিন পর ও খুশি, কারন ওর একটা নিজস্ব পরিচিতি হবে!
আত্মীয় পরিজনও এখন আর ওর রূপ নিয়ে সমালোচনা হয়তো করবে না...
এ মাসেরই দশ তারিখের মধ্যে জয়েনিং ডেট, হাতে এখনও পাঁচ দিন সময় রয়েছে কিন্তু রিমিতা ঠিক করলো জয়েন করতে দেরী করবে না, ওর সব কাগজ পত্র গোছানোই আছে কালকেই ঐ চিঠিটা নিয়ে হেডঅফিসে যাবে....
পরদিন সকালে যথারীতি টিফিন বাক্সে রুটি তরকারি ভরে রিমিতা নামী কর্পোরেট সংস্থার হেড অফিসে হাজির। কাগজ পত্রের কাজ মেটার পর ওকে ওর কাজের দায়িত্ব বোঝানো হলো, ও কাজ করতে ভালোবাসে কাজেই সব কাজ বুঝতে ওর বেশি সময় লাগবে না বলেই ও মনে মনে ভাবলো, আর অফিসে মহিলা কর্মী অনেকজন কাজেই ও আশাকরলো কোনো অসুবিধা হবে না, সবার সঙ্গে প্রাথমিক আলাপ পরিচিতিও হলো....
রিমিতা আস্তে আস্তে অফিসের কাজকর্ম বুঝতে পারছে এবং করছেও কিন্তু কয়েকদিনে একটা জিনিস ও বুঝতে পারছে না অফিসের বাকী লোকেরা বিশেষ করে মহিলারা ওকে একেবারেই পাত্তা দেন না এবং ওর কাজকর্মের ভুল খুঁজতেই ওনারা বেশি উৎসাহি...
এর মধ্যে একদিন ও জানতে পারলো মহিলা মহলে ওর একটা নামকরণ হয়েছে... 'কালী'!
ও ভেবে পাচ্ছে না ওর কাজের ভুল না পেয়ে লোকেগুলো ওর রূপ আর গায়ের রং এর সমালোচনা কেন সমালোচনা করে। কদিন পর জানতে পারলো ওর টিফিনও নাকি বাকিদের আড্ডার খোরাক, একবছর
কাটলো এভাবে চাকরি করে, বাড়িতে সচ্ছলতা বাড়িয়েও কালো হওয়ার অভিশাপ মুক্ত হতে পারে না রিমিতা, সবাই যেন বাঁকা চোখে ওকে দেখে, যে সব পুরুষ বন্ধু হিসাবে আসে তারা একটু ঘুরতে একটু সিনেমা দেখতে বা কদিনের জন্য দিঘা নিয়ে যেতে রাজি এককথায় কিন্তু বিয়ে করে বাড়ির বউ?
না, না কালো মেয়ে বউ হিসেবে ঠিক হবে না!
এইভাবেই জীবন কাটছিল আশা হতাশা নিয়ে কিন্তু ভগবান যে এতটা বিরূপ হবেন তা স্বপ্নেও ভাবেনি রিমিতা......
হঠাৎ অফিসে কানাঘুষো বর্তমান মালিক এই ব্যাবসা চালাতে অপারক।
কদিন পরেই খবরের কাগজে একেবারে বিজনেস পেজের হেডলাইন হলো খবরটা! তবে নাকি মুম্বই এর কোনো এক বাঙালি ব্যবসায়ী এই ব্যাবসা কিনতে আগ্রহী।
যথারীতি কদিন দড়ি টানাটানির পর হাত বদল হলো কর্পোরেট কেতায়। নতুন মালিকের ছেলে সদ্য বিদেশ থেকে MBA করে আসা সোপান রায় এই সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে আসছেন, এখন কানাঘুষো কোম্পানি আধুনিকিকরণ হবে কাজেই অনেকের ঘাড়েই VRS এর কোপ আসতে পারে।
অনেক কর্মী নতুন ম্যানেজমেন্ট কে খুশি করার নানান রকম চেষ্টা করে চলেছেন। মহিলা কর্মীদের সাজগোজটা ইদানিং একটু বেড়েছে সকলেই নতুন ম্যানেজমেন্টের সুনজরে থাকতে চান, চেয়ারম্যান সাহেব সব ডিপার্টমেন্টের কিছু দরকারি ফাইল চেয়ে নিচ্ছেন মাঝে মাঝে। এরমধ্যে বেশ কয়েকজন কর্মী কে ডেকে বিভিন্ন ব্যাপারে সাবধানও করেছেন, কয়েকজন কে বরখাস্ত না করলেও অন্য চাকরী দেখে নেওয়ার সুপরামর্শ দিয়েছেন সোপান রায়।
উঁচু শ্রেণীর কর্মীদের কথাবার্তায় বোঝা যায় সোপান রায় কাজছাড়া অন্য কিছু কে পাত্তা দেন না।
হঠাৎ একদিন ডাক পড়লো রিমিতার একেবারে চেয়ারম্যানের চেম্বারে, সাথে HRD হেডকেও তলব করলেন স্বয়ং সোপান রায়।
অফিসের কয়েকজন পুরুষ ও প্রায় সব মহিলা কর্মী উচ্ছ্বসিত ঐ 'কালী' র অফিসের দিন ফুরোলো।
সোপান রায়ের চেম্বার নতুন আসবাবে সাজানো, আধুনিকতা ও বনেদিয়ানা দুয়ের মাঝে ঝকঝকে স্মার্ট সোপান রায় বসে আছেন। রিমিতা প্রথামাফিক গুড মর্নিং করতে ভুলে গিয়ে হাতজোড় করে নমস্কার করে ফেলেছে তাতে হয়তো বেশ বিরক্ত সাথে থাকা H R হেড।
সোপান রায় কিছু ফাইল খুলে রিমিতাকে অফিসিয়াল কিছু প্রশ্ন করতে থাকলেন, কম্পিউটারের কিছু ফাইলের আপডেট নিলেন রিমিতার থেকে এরপর চমকে দিয়ে জিজ্ঞেস করলেন কোম্পানির নতুন ফ্যাক্টরি তৈরীর প্রয়োজনীয়তা নিয়ে, রিমিতার মতামতের কি এমন গুরুত্ব নতুন ফ্যাক্টরির ব্যপারে এটা H R হেডের মাথায় ঢুকলো না। এরপর যা হলো তারজন্য হয়তো সোপান রায় প্রস্তুত ছিলেন কিন্তু ঘরের অন্যদুজন একেবারে অপ্রস্তুত ছিলেন! সোপান সরাসরি রিমিতা কে পার্সোনাল সেক্রেটারি পদের জন্য অফার করলেন, বলেই দিলেন নতুন পোস্ট তৈরি করতে চাইছেন তাই সুযোগ সুবিধা খুব বেশী কোম্পানি দিতে পারবে না, তবে মাইনেটা অনেকটাই বাড়বে। দায়িত্ব অনেক, সোপান রায়ের কাজের প্রায় সব কিছুতেই সাহায্য করতে হবে।
রিমিতার কাছে স্বপ্নের মতো লাগছিল সময়টা, একটু বিহ্বলতা কাটিয়ে রাজি হয়ে গেল রিমিতা।
H R হেড কে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি এবং নিজের চেম্বারের লাগোয়া জায়গায় রিমিতার বসার ব্যবস্থা করতে বলেছিলেন চেয়ারম্যান নিজেই, পরের সপ্তাহের প্রথম দিন থেকেই রিমিতা কে নতুন দায়িত্ব নিতে হবে, তার আগে হঠাৎ অধঃস্তন হয়ে যাওয়া বাকি কর্মীদের রিমিতাকে নিজের নিজের কাজ বুঝিয়ে দেওয়ার আদেশ হলো।
অফিসের পরিবেশ রিমিতার কাছে লক্ষণীয় ভাবে পরিবর্তন লাগছে, ওকে নিয়ে আড়ালে হাসিঠাট্টা প্রায় নেই তবে কয়েক জন বেশ মনমরা। এই ভাবেই এসে গেলো সোমবার, রিমিতা আজ নতুন দায়িত্ব নিল নতুন তৈরি পোস্টের, সোপান রায়ের সব কাজেই রিমিতার সাহায্য লাগে, রিমিতার হাতের লেখা সুন্দর হওয়ার জন্য কিছু চিঠি পত্র সোপান প্রিন্ট না করিয়ে রিমিতা কে দিয়ে লিখিয়ে নেয়, সোপানের মত হাতে লেখা চিঠির প্রাপক চিঠির গুরুত্ব বুঝতে পারেন।
সোপান অফিস বা শহরের বাইরে থাকলে কিছু সিদ্ধান্ত রিমিতা কে নেওয়ার অধিকার দেওয়া হয়েছে , মাস কয়েক পর হঠাৎ একদিন সোপান কিছু বলতে চাইছিল কিন্তু বলতে পারছে না রিমিতা কে তবু রিমিতা জিজ্ঞেস করলো তার কাজে কোনো সমস্যা হচ্ছে কি না চেয়ারম্যান সাহেবের। সোপান বললো একটা মিটিং আছে গুরুত্বপূর্ণ কোনো সরকারি অধিকারিকের সাথে দিল্লিতে কিন্তু তাতে প্রচুর তাৎক্ষণিক কাজ করতে হবে যেগুলো কন্ফিডেন্সিয়াল তার একার পক্ষে সব সম্ভব নয় কাজেই যদি রিমিতা দিল্লি যেতে রাজী হয় তাহলে তার সুবিধা হয়, রিমিতা জানতোই না তার এতটা গুরুত্ব সোপানের কাছে সে সব দ্বিধা কাটিয়ে রাজি হয়ে গেল দিল্লি যেতে। কয়েক দিন পর সেই দিন এলো রিমিতার কাছে গুরুত্বপূর্ণ কারন ওর প্রথম প্লেন চড়া যদিও সোপানের টিকিট এক্সিউটিভ ক্লাসে আর রিমিতার টিকিট ইকোনোমি ক্লাসের, রিমিতার পাশে একটি অল্পবয়সী ছেলে, মনে হয় স্টুডেন্ট, সোপান উঠে এসে ছেলেটিকে রিকোয়েস্ট করলো এক্সিউটিভ ক্লাসে গিয়ে ওর সিটে গিয়ে বসার জন্য, ছেলেটি এককথায় রাজি। রিমিতা অবাক, সোপান রায়ের পাশে বসে প্রথম প্লেন চড়া?
সোপান জানতো না এভাবে টিকিট কাটা হয়েছে সেইজন্য দুঃখ প্রকাশ করলো। রিমিতা কিছু কাজের কথাবার্তা বলে একমনে অনেক কিছু ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পরেছে সোপানের কাঁধে মাথা রেখে বুঝতেই পারেনি, অবতরনের সময় বিমান সেবিকার সিট বেল্ট বাঁধার ঘোষণাতে ঘুম ভেঙ্গে গেল, রিমিতা অপ্রস্তুত হয়েছে বুঝতে পেরে সোপান একটু মুচকি হাসলো। এরপর দিল্লির একটা পাঁচ তারা হোটেলে সুইট বুক করা ছিলো কিন্তু একটাই সুইট, কাজেই আবার এক সমস্যা কিন্তু তখন এত ভাবার সময় নেই কারন আগামী কাল মিটিং এর অনেক প্রস্তুতি বাকি আছে।
রাতে দুজনে একসাথে ডিনার সেরে ফিরে সোপান রিমিতা কে হোটেলের খাটে শুতে বলে নিজে একটা বালিশ নিয়ে সামনের সোফাতে শুয়ে পরলো। রিমিতার এত আরামের বিছানা আজ ভালো লাগছে না, কেন সোপানই বার বার ত্যাগ স্বীকার করবে, ও কিছু না ভেবেই সোপানের পাশের সিঙ্গেল সোফাতে বসেই রাত কাটাতে চাইলো, সোপান অনেক বার ওকে বিছানায় যেতে বললো কিন্তু না, আজ রিমিতা ওর বাধ্য নয়, রিমিতার যেন আজকাল কষ্ট হয় সোপানের সামান্যতম অসুবিধায়। সোপান তখন নিজের কর্পোরেট খোলোস ছেড়ে রিমিতার কাঁধে হাত রেখে চোখ চোখ রেখে আস্বস্ত করলো আর কয়েক মাস অপেক্ষা করো আর এক ঘরে আলাদা শুতে হবে না দুজনের!
রিমিতা আজ সেই আশ্রয়টা পেলো যেখানে ওর গুনেরই কদর হয় ওর গায়ের রং এর নয়।
✒️দেবপ্রিয় প্রামানিক।
Comments
Post a Comment