সবুজ
#সবুজের_বন্ধুত্ব
🌿______________________🍀
প্রাইমারী স্কুলে ভর্তির আগে থেকেই আমাদের বাড়ির বাগানটা আমার সাম্রাজ্যের মধ্যে পড়তো। দাদুর কাছে
আলেকজান্ডার পুরুর গল্প শুনে ঐ বাগানেই আমি কোনদিন আলেকজান্ডার আবার কোনোদিন পুরু।
অলিম্পিকে লিম্বারামের তীরন্দাজি দেখে নিজেকেও তীরন্দাজ ভেবে পাটকাঠির তীর ছুঁড়ে পেঁপে গাছে লক্ষ্যভেদ, তাও ঐ বাগানেই। বাগানের প্রতিটি গাছ, লতা-পাতা আমাকে চিনত, আমি ওদের মধ্যে কখনই নিজেকে একা মনে করতাম না। নিম গাছের ডাল ধরে ঝুলে টারজান হওয়া আবার ঐ ডাল ধরেই পাঁচিলে উঠে পড়ার মধ্যে একটা দুঃসাহসিক ব্যাপার ছিল। আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল আমাদের বাগানের একদম শেষ প্রান্তের কাঁঠাল গাছ।
ওর সাথে আমার চিরকালই এক খুনসুটির সম্পর্ক। ওর উপর উঠে একটু লাফালাফি করলেই ওর শুকনো ডাল ভাঙত, তার থেকে বেরিয়ে আসতো কাঠপিঁপড়ে, আমি তো আর কাঠপিঁপড়েদের বন্ধু নই, ফুলিয়ে দিত হাত, পা, আমার নরম গাল-যা পেত বিষাক্ত হুলের কাছে।
কাঁঠালগাছটা কিন্তু আমাকে সারা বছর ধরে বিভিন্ন খেলনা উপহার দিত, ওর লাল হয়ে যাওয়া ঝরা পাতার তৈরী
মুকুটেই তো আমি আলেকজান্ডার বা পুরু সাজতাম, আর যখন গাছ ভর্তি কাঁঠাল হত তখন আমার কাজই ছিল কোনটা এঁচোড়েই খাওয়া হবে আর কোনটা পেকে কাঁঠাল হলে- এটা ঠিক করা।
আমার বাবা কাকারা তিনভাই। যৌথ পরিবার- ঠাকুমা, দাদুর আস্কারায় ছেলেবেলাটা উপভোগ করছিলাম ভালোই।
প্রাইমারী স্কুল শেষ হল- এবার হাই স্কুলের দরজা খুলল। আমার সাম্রাজ্যের পরিবর্তন তখনও হয়নি, শুধু
খেলাগুলো একটু বদল হল। বাগানের মধ্যেই একটু ফাঁকা জায়গায় হল ফুটবল ও ক্রিকেট মাঠ, জোগাড় হল দুচারটে বন্ধুও। গরমের ছুটি, পুজোর ছুটি আর পরীক্ষার পর প্রায় একমাসের ছুটি চুটিয়ে উপভোগ করতাম।
ক্লাস সেভেন, বাড়ির পরিবেশ বেশ গম্ভীর, বাবা ও কাকাদের মধ্যে কেমন একটা দূরত্ব তৈরি হচ্ছে। দাদু ঠাকুমাও যেন দ্বিধাগ্রস্ত।
অঙ্কের খাতা থেকে কে যেন একটা শব্দকে তুলে এনে আমাদের যৌথ পরিবারের মধ্যে বসিয়ে দিল- ভাগ। বাড়ি নাকি ভাগ হবে!
আমার দুই কাকার একটি করে মেয়ে, আমার আদরের দুই বোন। কিন্তু ওরা তো খুব ছোট। আমার সাম্রাজ্যে ওরা তখনও কোলে করেই ঘুরতে আসে।
সত্যিই একদিন দেখলাম বাবা কাকারা বসে ঠিক করে ফেলল কে, কোনদিক নেবে।
আমার সাম্রাজ্য আমার এক কাকার ভাগে পড়ল, কয়েকদিন পর পাঁচিল উঠল, আমার বন্ধুরা এখন পাঁচিলের ওপারে আগাছায় পূর্ণ এক জঙ্গলে বাস করে। আমার দস্যিপনায় যে আগাছাগুলো সাহস পেত না ওদের ধরতে সেই আগাছাগুলো আজ শক্তি দেখাচ্ছে ওদের জড়িয়ে ধরে।
দিন বদলাতে থাকে, আমার মাধ্যমিক, আমার খেলা এখন সময় ধরে, ক্লাবের মাঠে।
শুনলাম আমার কাকা নাকি বিক্রি করে দিয়েছেন আমার সাম্রাজ্য, একজন বাড়ি করবে বলে কিনেছেন সেই জমি।
আগাছা সাফ হল, আমার বন্ধুরা আগাছা থেকে রক্ষা পেলেও বাঁচতে পারলো না মানুষের হাত থেকে।
যেদিন কাঁঠালগাছের ডাল কেটে টুকরো করে গুঁড়িটাকে সাবধানে কেটে নিল ওরা তখনও সবুজ থাকা পাতাগুলো যেন আমার দিকে চেয়ে বলছিল; কি রে বন্ধুকে বাঁচতে দিলি না, আটকাতে পারলি না! একবার প্রতিবাদও তো করতে পারতিস?
নাঃ, আমি কিছুই করিনি সেদিন , না তো প্রতিবাদ করার সাহস ছিল, না তো জমিটা কিনে নেওয়ার ক্ষমতা।
সময়টা পেছনে ফেলে অনেক পথ পেরিয়ে এসেছি সালটা ২০১৬, এখন চাকরী করি, স্বামী, পিতা সবই হয়েছি। বাবা-মা, স্ত্রী-সন্তান নিয়ে আমাদের পরিবার। এখন আর ঐ বাড়ি বা শহরে বাস করিনা। কর্মসূত্রে বড় শহরবাসী।
হঠাৎ বাবার শরীরটা খারাপ হচ্ছে,কাশিটা কমছে না কিছুতেই,কাছের ডাক্তারবাবু বললেন হাসপাতালে নিয়ে যান, দেরী করবেন না। নামকরা বড় হাসপাতালে অনেক পরীক্ষা করে একজন স্বনামধন্য ডাক্তারবাবু বললেন ফুসফুস খারাপ হয়ে গেছে। অক্সিজেন নিতে পারছেন না। হয়তো বছর খানেক লড়াই করতে পারেন।
বাড়িতে নিয়ে এসে চিকিৎসা শুরু হল, বাড়িতে যে ডাক্তারবাবু দেখছিলেন তিনি প্রায় আমার সমবয়সী, বললেন অক্সিজেন কন্সেনট্রেটরস কিনুন, উনি বাতাস থেকে আর অক্সিজেন টানতে পারছেন না। মেশিনটা কেনার পর দু-মাস খুব একটা সমস্যা হয়নি। কিন্তু বৈশাখের মাঝামাঝি থেকে আবার সেই কষ্ট হতে শুরু হলো। মেশিন
থেকেও আর অক্সিজেন টানতে পারছেনা বাবা।
পঁচিশে বৈশাখ, বাঙালির সবচেয়ে পছন্দের মানুষটির জন্মদিন, তাঁর গানে, কবিতায় যখন সকাল মুখরিত, আমি তখন চেষ্টা করছি বাবাকে হাসপাতালে নিয়ে যেতে, ডাক্তারবাবুর পরামর্শে। কিন্তু চেষ্টাটা বৃথা হয়ে গেল, অক্সিজেনের অভাবে বাবার হৃদয় কাজ করা বন্ধ করল। সবশেষ- আমি বড় হয়ে গেলাম, হাহাকার ছাড়া আর কি করতে পারি এখন।
কিন্তু যদি সেই দিন প্রতিবাদ করতাম, যদি সেইদিন বন্ধুকে রক্ষা করতে পারতাম, যদি ওর সবুজ পাতাগুলো কে আজও সজীব রাখতে পারতাম, তাহলে হয়তো বাতাসে একটু অক্সিজেন বেশি থাকতো, আমার বাবা আর একটু বেশি সময় আমার হাতটা ধরতে পারতো! আমি হয়তো আর একটু পরে বড় হতাম।
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
✒️দেবপ্রিয় প্রামানিক ।

Comments
Post a Comment