#শঠে_শাঠ্যং_সমাচরেৎ
#শঠে_শাঠ্যং_সমাচরেৎ
🎡🎡🎡🎡🎡🎡🎡🎡
এখন যে গল্পটা লিখতে চলেছি এটাকে বলা যায় চোরের উপর বাটপারি। একজন প্রতারককে তার কাজে ব্যর্থ করে নিজের ব্যবসা কে বাঁচানোর গল্প।
আর এই গল্পটা এই আমার খুব পছন্দের কারণ এই গল্পের নায়ক রঘু অত্যন্ত সাধারণ একটা ছেলে। এমনকি বিরাট শিক্ষাগত ডিগ্রিও তার নেই। এই গল্পে যে সমস্যাটা তৈরি হয় সেই সমস্যাটা আমি অনেক জ্ঞানী গুণী মানুষকে বলেছি কিন্তু অনেকেই সঠিক উত্তর দিতে পারেননি। অনেকেই ব্যপারটার আইনি সমাধান করতে চেয়েছেন কিন্তু আমাদের দেশে আইনি সমাধান কতটা সময় সাপেক্ষে সেটা ভুক্তভোগী মাত্রই জানেন। একটি ছেলে যে সবে ব্যবসা শুরু করেছে তার পক্ষে আইনি লড়াই করা মানে নিজের ব্যবসার পরোক্ষ ক্ষতি ছাড়া আর কিছুই নয়। আচ্ছা এবার গল্পে আসি।
রঘু, পড়াশোনা খুব বেশী করতে পারেনি, খুব ছোট থেকেই পয়সা রোজগার করার লড়াই শুরু করতে হয়েছে। এখন কিছু ধার দেনা করে কাপড়ের একটা ব্যবসা শুরু করেছে। বিভিন্ন মফঃস্বল শহরের দোকানে কাপড় বিক্রি করে। ব্যবসাতে ধার দিতে না পারলে বড় ক্রেতা পাওয়া যায় না। আর এর মধ্যে কিছু ক্রেতা থাকে যাদের কাজ হচ্ছে ধারে প্রচুর কাপড় নিয়ে বিক্রি করে কিন্তু টাকা শোধ করার নাম করে না। বিভিন্ন বাহানা করে যাতে টাকা আর দিতে না হয়। তারপর তারা আবার নতুন কোন ব্যবসায়ীকে ধরে কাপড়ের জন্য।
এরকমই কোন এক শহরের নাম করা দোকানের মালিক অমৃত কিশোর দাম। অমৃত বাবু রঘুর থেকে প্রায় কুড়ি হাজার টাকার কাপড় নিয়েছেন এবং পুরোটাই ধারে। আজ প্রায় একবছর হয়ে গেছে, যখনই ওনার কাছে রঘু ফোন করে উনি নানারকম বাহানা করে এড়িয়ে যান রঘুকে। এমনকি রঘু দু-বার ওনার দোকানে গেলেও উনি পাত্তা দেননি।
একদিন গিয়ে রঘু দোকানে বেশ চিৎকার চেঁচামেচি করায় অমৃত বাবু ওকে একটা কুড়ি হাজার টাকার চেক ধরিয়ে দেন সাথে ধমকি দেন যদি রঘু এই দোকানে আর আসে তখন উনি দেখে নেবেন!
রঘু চেক নিয়ে ফিরে আসে বাড়িতে। পরদিন সকালে রঘু ব্যাঙ্কে যায়, ব্যবসার জন্য ব্যাঙ্কে প্রায়ই যাওয়া আসা করে রঘু, ব্যাঙ্ক কর্মীদের সাথে একটা জানাশোনাও তৈরী হয়ে গেছে ওর।
চেকটা ঐ একই ব্যাঙ্কের অন্য শাখার কাজেই রঘু ড্রপ বক্সে না ফেলে এক পরিচিত এক কর্মীর কাছে গিয়ে বসে, ওর মনে একটা সন্দেহ ছিল, আদৌ অমৃত দামের অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা আছে তো?
চেক বাউন্স করবে না তো?
নিজের এই সন্দেহ দূর করতেই রঘু ঐ পরিচিত কর্মীকে অনুনয় করে অমৃত বাবুর অ্যাকাউন্টে কত টাকা আছে একবার দেখে বলতে, যদিও কাজটা ঠিক নয়, একজনের অ্যাকাউন্টের তথ্য অন্যজনকে দেওয়া কিন্তু ঐ কর্মী রঘুর পরিচিত হওয়ায় তা করলেন এবং দেখা গেল রঘু যা ভেবেছে তাই ঠিক! অমৃত বাবুর অ্যাকাউন্টে রয়েছে উনিশ হাজার পাঁচশো টাকা। তারমানে উনি জেনে বুঝেই কুড়ি হাজার টাকার চেক ওকে দিয়েছেন ঐ অ্যাকাউন্ট থেকে যাতে চেক বাউন্স করে এবং রঘু আবার ঘুরতে থাকে টাকার জন্য।
রঘু একটু চিন্তা করে, মোটামুটি কুড়ি হাজার টাকার কাপড় বিক্রি করে টাকা পেলে ওর লাভ হবে হাজার তিনেক টাকা। এখন ওর লক্ষ্য লাভ না হলেও কাপড়ের তৈরির টাকাটা যেন উঠে আসে।
রঘু একটু ভেবে পকেট থেকে দুটি পাঁচশো টাকার নোট বেরকরে অমৃত বাবুর অ্যাকাউন্টে জমা করে দিল এবং ঐ পরিচিত কর্মী তৎক্ষণাৎ কুড়ি হাজার টাকার ট্রান্সফার করে দিলেন রঘুর অ্যাকাউন্টে!
রঘুর পকেট থেকে এক হাজার টাকা গেলেও কুড়ি হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকলো। রঘুর লাভের পরিমাণ কম হলেও টাকাটা উদ্ধার করতে পারল।
একটু পরেই অমৃত বাবুর ফোন, চেক ড্রপ করেছে কিনা জিজ্ঞেস করতে, রঘু হেসে বলল -"ড্রপ করে টাকা পেয়ে গেলাম! আপনার কাছে এস এম এস যায় নি? এবার আপনার কাছে তাগাদা করতে যাবো না তবে আমাদের শহরের নিখুঁতি বিখ্যাত, আপনাকে কিন্তু এককেজি দিয়ে মিষ্টি মুখ করিয়ে আসবো।" অপর প্রান্ত থেকে ফোনটা কেটে দিলেন অমৃত কিশোর দাম।
⏭️⏭️⏭️⏭️⏭️⏭️⏭️⏭️
✒️দেবপ্রিয় প্রামানিক ।

Comments
Post a Comment